ভবনের নকশা ও ফ্লোর প্ল্যান আলোচনা
জমির মাপ ও পরিবারের প্রয়োজন অনুযায়ী কক্ষ বিন্যাস এবং কার্যকর প্ল্যানিং
যেকোনো আবাসিক বা বহুতল ভবন নির্মাণের শুরুতে জমির আকার, প্রবেশপথ, আলো-বাতাস চলাচল এবং পরিবারের সদস্যদের চাহিদা বিবেচনা করে একটি সুপরিকল্পিত ফ্লোর প্ল্যান তৈরি করা জরুরি। এন.কে বিল্ডিং ডিজাইন & কনস্ট্রাকশন ফার্মে আমরা গ্রাহকের জমির বাস্তব অবস্থা বুঝে ব্যবহারোপযোগী নকশা ও প্রাসঙ্গিক ড্রয়িং নিয়ে বিস্তারিত আলোচনা করি।
আলোচনার জন্য যা জানা থাকলে সুবিধা হবে:
- জমির আনুমানিক মাপ বা দলিল/খতিয়ান অনুযায়ী আয়তন (শতাংশ, কাঠা অথবা দৈর্ঘ্য × প্রস্থ ফুট হিসেবে)।
- জমির কোন পাশে রাস্তা রয়েছে এবং রাস্তার আনুমানিক চওড়া কতটুকু।
- কত তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং প্রতি তলায় কয়টি ইউনিট বা কয়টি কক্ষ প্রয়োজন।
- জমির কোনো স্কেচ, ম্যাপ বা বর্তমান অবস্থার ছবি থাকলে তা আলোচনায় সহায়ক হবে।